চাটমোহরে কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে ২০২৫-২৬ অর্থবছরে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় কৃষি উন্নয়ন ও নিরাপদ খাদ্য নিয়ে
পার্টনার কংগ্রেস অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
চাটমোহর উপজেলা কৃষি সম্পসারণ অধিদপ্তরের আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সকাল ১১ টায় চাটমোহর উপজেলা পরিষদ মিলনায়তনে এ পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়।
কৃষি সম্পসারণ অধিদপ্তর খামারবাড়ি পাবনার উপপরিচালক কৃষিবিদ জাহাঙ্গীর আলম প্রামানিকের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ। প্রধান অতিথি হিসেবে
উপস্থিত থেকে বক্তব্য দেন, কৃষি সম্পসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন, পার্টনার বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা মাসুদ আহমেদ ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী প্রমুখ।
কংগ্রেস অনুষ্ঠানে কৃষি উন্নয়ন, জৈব কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদনের বিভিন্ন প্রযুক্তি প্রর্দশন ও বালাইনাশকের নিরাপদ ব্যবহারের উপর নাটিকা প্রদর্শন করা হয়। এসময় বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ, গণ্যামান্য ব্যাক্তিবর্গ, কৃষক, সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কুন্তলা ঘোষ জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রোগাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টাপ্রেনরশিপ ইন বাংলাদেশ পার্টনার প্রকল্পের আওতায়
পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।