ওসমান গনি, বেড়া (পাবনা)
একদিনের ব্যবধানে সর্প দংশনে সম্পর্কে নানা নাতনির মৃত্যু হওয়ায় দুটি এলাকায় মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। মৃত তোফাজ্জল হোসেনের ভাতিজা মীর রফিকুল ইসলাম কালু ও মীর জাহাঙ্গীর আলম জানান, পাবনার বেড়া উপজেলা হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের চর নাগদহ গ্রামে এবং বেড়া উপজেলা সীমানা সংলগ্ন সিরাজগঞ্জের চৌহালী উপজেলার উমারপুর ইউনিয়নের বাউসা গ্রামে সম্পর্কে নানা নাতনির সর্প দংশনে মৃত্যু হয়েছে। দুটি পরিবারের পারিবারিক সূত্রে জানা যায় গত শনিবার রাত সাড়ে সাতটার দিকে চর নাগদহ গ্রামের মীর তোফাজ্জল হোসেন (৬২) স্থানীয় যমুনা বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে সর্প দংশন করলে রাত দেড়টার সময় চিকিৎসাধীন অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।পরদিন আজ রোববার মৃত্যু তোফাজ্জল হোসেনকে দেখতে আসে বাউসা গ্রামের সম্পর্কে ভাগ্নি সূর্য খাতুন ও তার স্বামী নুর নবী সহ লোকজন। সূর্য খাতুন ও নুর নবীর মেয়ে সামেনা (২০)কে একা বাড়িতে রেখে আসেন। দুপুরের দিকে বাউসা গ্রাম থেকে খবর আসে সামেনাকে সাপে কেটেছে।মুহুর্তের মধ্যে মৃত বাড়িতে হৈচৈ পরে যায়। সামেনা বাড়ির উঠানে চেয়ারে বসে থাকা অবস্থায় বিষধর সাপ তার পায়ে দংশন করে।এসময় সামেনার চিৎকারে বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশীরা এগিয়ে আসে এবং তার হাতে পায়ে রশির বাধন দিয়ে স্থানীয় উঝাকে ডেকে এনে ঝাড়ফুক দিলেও আধা ঘণ্টার ব্যবধানে সামেনা মৃত্যুর কোলে ঢোলে পড়ে।
