চলতি বছরের ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিশ্ববিদ্যালয়ের ‘শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব’।
তাদের বৈজ্ঞানিক হিসাব-নিকাশ অনুযায়ী, আগামী ১৭ মে সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখা যেতে পারে। সে হিসাবে পবিত্র ঈদুল আজহা পালিত হবে ২৭ মে। আর হজ বা আরাফাতের দিন পড়বে ২৬ মে।
শারজাহ মহাকাশ ও জ্যোতির্বিদ্যা হাব বলেছে, আগামী ১৭ মে হবে জিলক্বদ মাসের ২৯তম দিন। ওইদিন আমিরাতে সন্ধার পর নতুন জিলহজ মাসের চাঁদের বয়স হবে প্রায় ১৮ ঘণ্টা ৩৯ মিনিট।
সংস্থাটির পরিচালক প্রফেসর আল নাইমি জানিয়েছেন, তারা তাদের বৈজ্ঞানিক তথ্য সরকারের কাছে পৌঁছে দিয়েছেন। তবে ঈদের দিনটি শুধুমাত্র সরাসরি চাঁদ দেখেই নির্ধারণ করা হবে।
এদিকে সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরই বাংলাদেশে ঈদ উদযাপন হয়। সে হিসেবে আগামী ২৮ মে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা হওয়ার সম্ভাবনা রয়েছে।
