সাঁথিয়ায় উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ
সারা দেশের ন্যায় ২৪ এপ্রিল শুক্রবার সকাল ৯ টা থেকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধিনে এসএসসি পরীক্ষা/২০২৬ সাঁথিয়া উপজেলার দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজ কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ দিন বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। দাড়ামুদা খোয়াজ উদ্দিন স্কুল এন্ড কলেজের কেন্দ্র সচীব অধ্যক্ষ সিরাজ উদ দৌলা বলেন, প্রত্যন্ত গ্রাম অঞ্চলে এ কেন্দ্রটি অবস্থীত হলেও এখানে ১১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সকালে বাংলা প্রথম পত্র ও বিকালে বাংলা ২য় পত্র পরীক্ষা। এদিন পরীক্ষা পরিদর্শন করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যুগ্ম পরিচালক মোঃ আয়নুল হক। এছাড়াও সার্বক্ষণিক ম্যাজিষ্ট্রেটির দায়িত্ব পালন করেন সাঁথিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলোক কুমার পাল। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়।