হযরত বেল্লাল, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন ১২টি পরীক্ষা কেন্দ্রে ১০০ জন শিক্ষার্থী অনুপস্থিত। এর মধ্যে এসএসসি ৩৫ জন, দাখিল ১১ জন এবং এসএসসি ও দাখিল ভোকেশনাল ৫৫ জন। পরীক্ষার প্রথম দিন মোট পরীক্ষার্থী ছিলেন ৫ হাজার ১৯৩ জন। এর মধ্যে এসএসসি ৩ হাজার ৮৭৩ জন, দাখিল ৯৬৬ জন এবং ভোকেশনাল ৩৫৪ জন।
জানা গেছে, গত মঙ্গলবার সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার ১২টি পরীক্ষা কেন্দ্রে সুষ্ঠু ও মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র সমুহ হচ্ছে এসএসসি পরীক্ষার কাঠগড়া উচ্চ বিদ্যালয়, শিবরাম স্কুল এন্ড কলেজ, সুন্দরগঞ্জ আব্দুল মজিদ সরকারি বালক উচ্চ বিদ্যারয়, সুন্দরগঞ্জ আমিনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বেলকা এমসি উচ্চ বিদ্যালয়, পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যারয়, ধর্মপুর ডিডিএম উচ্চ বিদ্যারয়, চন্ডিপুর এম হক স্কুল এন্ড কলেজ, দাখিল পরীক্ষা কেন্দ্র ধুমাইটারী ফাজিল মাদ্রসা, বোয়ালী সিনিয়র মাদ্রাসা, কারিগরি পরীক্ষা কেন্দ্র পাঁচগাছি শান্তিরাম মডেল উচ্চ বিদ্যারয় ও এসআইডি ভোকেশনাল স্কুল ও কারিগরি কলেজ।
