আবু ইসহাক ঃ সারা দেশের ন্যায় সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার স্বনামধন্য আতাইকুলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা/২৬ গত ২১ এপ্রিল মঙ্গলবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্র সচীব অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান জানান, এলাকার ১০টি বিদ্যালয়ের ৬৯৩ জন পরীক্ষার্থী। মঙ্গলবার প্রথম দিন বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৫৫৪ জনের মধ্য ১১ জন অনুপস্থিত ছিল। এ কেন্দ্রে সার্বক্ষনিক দ্বায়িত্ব পালন করেন সাঁথিয়া উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মাসুদ রানা।
এবছরই প্রথম সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত এসএসসি পরীক্ষার বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না বলেন, উপজেলায় ৬ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েচ্ছে। কেন্দ্রের সিসিটিভির পাসওয়ার্ড উপজেলা, জেলাসহ উর্ধতন কর্মকর্তাদের নিকট রয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়া সুষ্ঠ সুন্দর ভাবে প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
