মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে সিলেটি অনলাইন চ্যানেল এর চেয়ারম্যান, ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য ও ইক্করা টিভি প্রজেন্টার আমিনুর চৌধুরী বাংলাদেশে আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব (স্মারক রেজি : ২৬৯) এর কার্যালয়ে (তয় তলা, সোনালী ব্যাংক এর বিপরীতে) গত ১৯ এপ্রিল-২০২৬ইং রাতে। মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব সভাপতি খালেদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো : মশাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত শুভেচ্ছা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সিলেটি অনলাইন চ্যানেল এর চেয়ারম্যান, ইউকে বাংলা প্রেসক্লাবের সদস্য ও ইক্করা টিভি প্রজেন্টার আমিনুর চৌধুরী। আমন্ত্রিন অতিথি হিসাবে ছিলেন- বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব মোজাম্মেল। বক্তব্য প্রদান করেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জুসেফ চৌধুরী, সহ-সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, নির্বাহী সদস্য চিনু রঞ্জন তালুকদার (দৈনিক গণমুক্তি, জেলা প্রতিনিধি), তাওহীদ ইসলাম (দৈনিক গণমুক্তি, সদর প্রতিনিধি ), বিকাশ দাশ, (মোহনা টেলিভিশন), নাসরিন আক্তার প্রিয়া (দৈনিক বাংলাদেশ সমাচার), শাহ মোঃ ফজলুর রহমান (দৈনিক আলোকিত সকাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক-খালেদ আহমদ সামির (স্বাধীন বাংলা টিভি) ও হাকিম জয়নাল আবেদীন প্রমুখ।
