বেড়ায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন

ওসমান গনি বেড়া পাবনা
সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর এবং সুসংগঠিত করার লক্ষ্যে পাবনার বেড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশনের আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
সংগঠনের দায়িত্বশীল সূত্র জানা যায়, ১০ এপ্রিল (শুক্রবার) মোহনগঞ্জ বাজারের অস্থায়ী কার্যালয়ে এই সমন্বয় ও কার্যনিবাহী কমিটি অনুমোদন করেন সংগঠনের প্রধান উপদেষ্টা মো.আজিম উদ্দিন সরদার। আরও উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম উপদেষ্টা মো. লাল মিয়া সহ সংগঠনের অনেকে।
৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি ও ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই কার্যনির্বাহী কমিটি সংগঠনের সকল কার্যক্রমকে পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাবে এবং দেশের বিভিন্ন প্রান্তে মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
একইসাথে কেন্দ্রীয় কমিটির কার্যক্রমকে মনিটরিং, সমন্বয় এবং সার্বিক সহযোগিতা প্রদান করার উদ্দেশ্যে তিন সদস্য বিশিষ্ট একটি সমন্বয়ক কমিটিও অনুমোদন দেওয়া হয়েছে। এই সমন্বয়ক কমিটি কার্যনির্বাহী কমিটির কার্যক্রম তদারকি ও দিকনির্দেশনা প্রদান করবে, যা সংগঠনের অগ্রগতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।সংগঠনের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয় যে, নতুন এই কমিটিগুলোর সম্মিলিত প্রচেষ্টায় একতা বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন তার লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।