বেড়ায় হাম – রুবেলা টিকা দান কর্মসূচির উদ্বোধন

ওসমান গনি বেড়া (পাবনা)
সারাদেশে আশঙ্কা জনক হারে বাড়ছে হামের সংক্রমণ। হাম-রুবেলা মোকাবিলায় গতকাল রোববার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় জরুরি হাম-রুবেলা (এমআর) টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশুকে টিকার আওতায় আনা হবে বলে জানা গেছে। হাম-রুবেলা টিকাদান কর্মসূচি-২০২৬ এর উদ্বোধন করেন বেড়া উপজেলা নিবাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলার জাতসাখিনী ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের সবুর খানের বাড়িতে এই টিকাদান কর্মসূচীর উদ্বোধন করা হয়।এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তাহমিনা সুলতানা নীলা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ (মানিক)। উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব মনিরুজ্জামান মনির।উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, গুজব বা ভ্রান্ত তথ্য এড়িয়ে শিশুদের সময়মতো টিকা দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। টিকাদান কর্মসূচির মাধ্যমে হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আনা সম্ভব। হাম প্রতিরোধযোগ্য একটি রোগ, এর সবচেয়ে কার্যকর সুরক্ষা হলো টিকা। তাই রবিবার থেকে শুরু হওয়া এই বিশেষ কর্মসূচিতে শিশুদের অংশগ্রহণ নিশ্চিত করতে তিনি অভিভাবকদের সচেতন হওয়ার আহবান জানান।