বেড়ায় রিক্সাচালকের গলা কাটা লাশ উদ্ধার

ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় ফজলুর রহমান (৫০) নামের এক বৃদ্ধ রিক্সা চালকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২০ মার্চ) সকালে উপজেলার বড়শিলা গ্রামের এক ধানক্ষেত থেকে নিহত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে বেড়া মডেল থানা পুলিশ।
​স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পৌরসভা এলাকার বড়শিলা গ্রামে ধানক্ষেতে বৃদ্ধ রিক্সা চালকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ গিয়ে গলা কাটা মরদেহ সহ পাশে পড়ে থাকা তাঁর ব্যবহৃত রিক্সা উদ্ধার করেন।পুলিশের ধারণা, রাতের অন্ধকারে কে বা কাহারা তাঁকে ধানক্ষেতে ডেকে নিয়ে গলা কেটে হত্যার পরে পালিয়ে যায়।
বেড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত)
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। তবে এই হত্যাকাণ্ডের সাথে কে বা কারা জড়িত, তা এখনো নিশ্চিত ভাবে বলা যাচ্ছে না , তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে বলে তিনি প্রতিবেদককে জানিয়েছেন। নিহত রিক্সা চালক বেড়া পৌর এলাকার হাতিগাড়া গ্রামের মৃত আ.মান্নানের ছেলে। তিনি ওই গ্রামের ক্যানাল এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন।