সাঁথিয়ায় জমি দখল, চাঁদাবাজী, মারপিট ও লুটপাটের অভিযোগ ওহাব বাহিনীর বিরুদ্ধে

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় বিএনপি নেতার আত্বীয়ের বিরুদ্ধে এলাকায় জমি দখর, চাঁদাবাজী ও মারপিটের অভিযোগ। তুচ্ছ ঘটনায় মারপিট ও দোকান লুটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের। ওহাব মহুরীর বাহিনীর কাছে জিম্মী গ্রামবাসী। ভয়ে অভিযোগ দিতে পারছে না হিন্দু পরিবার।
সরেজমিন উপজেলার কাজুরীয়া গ্রামে গেলে জানাযায়, পাবনা-১ আসনের বিএন পির মনোনয়ন প্রাপ্ত শামসুর রহমানের আত্বীয় পরিচয় দিয়ে কাজুরীয়া গ্রামের ওহাব মহুরীর পরিবার এলাকার হিন্দু পরিবারের জমি জোর পূর্বক দখল করে ক্লাব ঘর নির্মাণ করেন। তার প্রতিবাদ করায় জমির মালিক আশুতোষ দাসকে মারপিট করেন বলে তিনি জানান। উক্ত ক্লাবকে কেন্দ্র করে ঈদ পরবর্তী অনুষ্ঠানের জন্য প্রতি পরিবারের নিকট থেকে চাঁদা দাবী করছে।
ভুক্তভোগী কাজুরীয়া গ্রামের সামাদের ছেলে শফিকুল ইসলাম জানান, গানের অনুষ্ঠানের কথা বলে আমার দোকানে গিয়ে চাঁদা দাবী করেন অহাব মহুরীর ছেলে বাবু, সেলিম। তারা আমার নিকট থেকে জোর পূর্বক ৫ হাজার টাকা আদায় করে।
একই গ্রামের আছিরের ছেলে সেলিমের নিকট ৮ হাজার টাকা, অমিরের ছেলে সাইদুলের নিকট ৫ হাজার টাকাসহ বিভিন্ন হিন্দু পরিবারের নিকট চাঁদা দাবি করে আসছে। তারা জানান, চাঁদার জন্য বারবার তাগাদা দিয়ে আসছে। চাহিদা অনুযায়ী চাঁদা না দিলে মার পিটের হুমকী দিয়ে আসছে মহুরীর পরিবার।
শফিকুল জানান, চাঁদার টাকার জন্য বাবু ও সেলিম মরিয়া হয়ে উঠেছিল। চাঁদার টাকা দিয়ে তাদের হাত থেকে রক্ষা পাই।
এদিকে গত সোমবার স্থানীয় মসজিদের রড ক্রয়ের সময় মসজিদ কমিটির সভাপতি ছমির আলী ওহাবের ছেরেদের হাতে টাকা বুঝে না দেওয়ায় তাকে দুই দফা মারপিট করেন। এ ঘটনায় উভয় পক্ষে ৬ জন আহত হয়।
হামলাকারীরা ছমিরের দোকানেও হামলা চালিয়ে লুটপাটর করেন মর্মে থানা অভিযোগ দায়ের করেন। অভিযোগে জানাযায়, মহুরীর ছেলে বাহাদুর বাবু, সেলিম আরিয়ানসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতর্কিত হামলা করে। বাধা দিতে গেলে তারা দেকান মালিক ছমির (৬৩) তার ছেলে ইমরান, আত্মীয় লালচাঁদ ও তার ছেলে সাদ্দাম হোসেনকে পিটিয়ে জখম করে। এসময় দোকানে থাকা মালামালসহ ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এবিষয়ে উভয় গ্রুপই বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে ওহাব মহুরী তার ছেলে ও অনুসারীদের দ্বারা জমি দখল ও চাঁদাদাবীর কথা অস্বীকার করেন।
এ বিষয়ে পাবনা-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান জানান, জামায়াত, আ,লীগ মিলে বিএনপির বিরুদ্ধে চক্রান্ত করছে। এ চক্রান্তের পরিবর্তন দরকার।

এ বিষয়ে সাঁথিয়ার কামিনাথপুর পুলিশ ফাঁড়ীর দাযিত্ব প্রাপ্ত কর্মকর্তা শামসুর আলম জানান, জমি দখল ও চাঁদাদাবী সম্পর্কে কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নিবো।