সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় স্টীলের ফার্নিচার দোকান ভাংচুর, ৪ জনকে কুপিয়ে জখম করে ১ লাখ ৩০ হাজার টাকা লুটের অভিযোগ। ঘটনাটি গত সোমবার বিকালে উপজেলার কাশিনাথপুর বাজারে। আহতদের পাবনা মেডিক্যালে ভর্তি করা হয়েছে।
অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার কাশিনাথপুর বাজারে ছমির আলীর স্টীলের ফার্নিচারের দোকানে থাকা অবস্থায় পুর্বশত্রুতার জের ধরে উপজেলার কাজুরীয়া গ্রামের ওহাব মহুরীর ছেলে বাহাদুর হোসেনের নেতৃত্বে মালেক, সেলিম, রাজা, ফজর আলী, বাবুল, জুয়েল, আসিফ, আকাশ, রেদোয়ান, শুভ, ওহাব মহুরী, আরিয়ানসহ ১৫/২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আতর্কিত হামলা করে। বাধা দিতে গেলে তারা দেকান মালিক ছমির (৬৩) তার ছেলে ইমরান, আত্মীয় লালচাঁদ ও তার ছেলে সাদ্দাম হোসেনকে পিটিয়ে জখম করে। এসময় দোকানে থাকা ১ লাখ ৩০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। আহতদের আর্তচিৎকারে অন্যরা এগিয়ে আসলে তারা চলে যায়। আহতদের উদ্ধার করে পাবনা মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবিষয়ে ছমির বাদী হয়ে সাঁথিয়া থানায় ১৩ জনের নামসহ আরো ৫/৪ জনকে অজ্ঞাত আসামী করে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আঃ লতিফ জানান, অভিযোগ পেয়েছি কয়েকজন ইনজুরি হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
