বেড়ায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধ অভিযান

ওসমান গনি বেড়া (পাবনা)
পাবনার বেড়ায় ডেঙ্গুসহ মশাবাহিত ও অন্যান্য রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ মার্চ) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বেড়া পৌরসভার সহযোগিতায় পৌর এলাকার শাহপাড়া মোড়ে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।এ সময় ইউএনও বলেন, ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব কমাতে সচেতনতার কোনো বিকল্প নেই। বাড়ির চারপাশ পরিষ্কার রাখা এবং জমে থাকা পানি অপসারণ করার বিষয়ে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই আমাদের এই কর্মসূচি।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বেড়া পৌরসভার প্রধান প্রকৌশলী শাহ খন্দকার ফিরোজুল আলম, পৌর সচিব এস কে রাশেদুল ইসলাম রনি এবং বেড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন ইকবাল। এ ছাড়াও পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন।