একসূত্র সামাজিক সংগঠনের উদ্যোগে দুস্থদের মাঝে গরুর গোশত ও ইফতার সামগ্রী বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের হরিশ্বরন, লছমী ও গোবিন্দপুর এলাকায় একসূত্র সামাজিক সংগঠনের উদ্যোগে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে গরুর গোশত ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (০৮ মার্চ ২০২৬) হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় ৭০টি পরিবারের হাতে গরুর গোশত ও ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়। সংগঠনের আহ্বায়ক আব্দুল খালিকের সভাপতিত্বে এবং সদস্য সচিব শায়েক আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন- সংগঠনের অর্থ সম্পাদক কারী আফজাল হোসাইন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার। এ সময় আরও বক্তব্য দেন মুন্সিবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাওলানা আবু হানিফা, সমাজসেবক রুকন চৌধুরী, ছনর মিয়া, সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাচ্চু খান ও জাহাঙ্গীর আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আব্দুর রশিদ, ছনু মিয়া, অনু মিয়া, ইফতেখার নকশবন্দী, আরশ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং হরিশ্বরন ফুরকানিয়া জামে মসজিদের ইমাম কারী হাবিবুর রহমান, সংগঠনের সদস্যবৃন্দ এবং হরিশ্বরন, লছমী ও গোবিন্দপুর এলাকার মুরব্বিরাও উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা সংগঠনের এই মানবিক উদ্যোগকে প্রশংসনীয় ও মহতী কাজ হিসেবে উল্লেখ করেন। তারা বলেন, সমাজের গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত প্রশংসার দাবি রাখে। অতিথিরা এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য সংগঠনের আহ্বায়ক, কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এমন সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জা