ওসমান গনি বেড়া (পাবনা)
২০২৫- ২৬ অর্থবছরে ঈদুল ফিতর উপলক্ষে পাবনার বেড়া উপজেলার নয়টি ইউনিয়নে ভিজিএফের ৩০০. ৫৭ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। আজ রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সূত্রে জানা যায়, ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র ও দুস্থ অসহায় ব্যক্তি পরিবারকে সরকার ভিজিএফের খাদ্য শস্য সহায়তা প্রদান করেছে। প্রতিটি কার্ডের বিপরীতে ১০ কেজি করে চাল সুবিধাভোগীদের মাঝে বিতরণের লক্ষে আগামী ১০ মার্চের মধ্যে বরাদ্দকৃত চাল উত্তোলন ও বিতরণ করার নির্দেশনা রয়েছে। এ প্রসঙ্গে হাটুরিয়া – নাকালিয়া ইউপি চেয়ারম্যান মো. আ.হামিদ সরকার এ প্রতিবেদক কে জানান,দু-এক দিনের মধ্যে তাঁর ইউনিয়নে বরাদ্দকৃত চাল উত্তোলন করে বিতরণ কার্যক্রম শুরু করবেন। উল্লেখ্য, ইউনিয়ন অনুযায়ী কার্ডের পরিমাণ হাটুরিয়া – নাকালিয়া ইউনিয়ন ৪৭২৫, নতুন ভারেঙ্গা ইউনিয়ন – ২৯৪৩, কৈটোলা- ১৯৮৬,চাকলা – ২১৬৬,পুরান ভারেঙ্গা- ১৮৮৬,জাতসাখিনী – ৭৬১০,রূপপুর -২৮০০, মাসুমদিয়া-৩২৫১ ও ঢালার চার ইউনিয়নে ২৬৯০ টি কার্ড। মোট কার্ডের পরিমাণ ৩০০৫৭ টি,চালের পরিমাণ ৩০০.৫৭ মে.টন।
