আতাইকুলা প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

আতাইকুলা সংবাদদাতাঃ আতাইকুলা প্রেসক্লাবের আয়োজনে গতকাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ক্লাবের আহ্বায়ক আলহাজ্ব ডাঃ আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিন। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও পাবনা এ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি এ্যাডভোকেট মীর্জা আজিজুর রহমান, আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিলুর রহমান ও মাধপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ। এছাড়াও স্থানীয় বিএনপি ও জামায়াত নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ , বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, প্রেসক্লাবের সদস্যগন সহ প্রায় শখানেক লোক ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়। সড়াডাঙ্গী ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ দোয়া পরিচালনা করেন ।