রাজশাহীতে মাদরাসার ছাত্রদের কুরআন উপহার

নাজিম হাসান,রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে হাফেজিয়া মাদরাসার ছাত্রদের ধর্মগ্রন্থ পবিত্র কুরআনুল কারিম, ক্রেস্ট ও শিক্ষাসামগ্রী উপহার প্রদান করেছে গ্র্যাজুয়েট নার্স ও স্টুডেন্ট নার্সদের নিয়ে গঠিত অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ব্রাইট লাইফ ভলান্টিয়ার্স (বিএলভি)। মহানগরীর সপুরা উপশহর এলাকায় হাউজিং হাফেজিয়া মাদরাসায় সংগঠনটির উদ্যোগে অনুষ্ঠিত সুপার কমপিটিশন, অ্যাওয়ার্ড এন্ড গিফটিং প্রোগ্রাম’ শীর্ষক কর্মসূচিতে এসব উপহার প্রদান করা হয়। কর্মসূচিতে ছাত্রদের নিয়ে ক্বিরাত, ইসলামী সংগীত (হামদ ও নাত) এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাদরাসাটির হিফজ ও কিতাব বিভাগের শিক্ষার্থীরা এতে অংশ নেন। এরপর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. আমানুল্লাহ আমান। এ সময় মাদরাসাটির পরিচালক আলহাজ্ব মো. নুরুল ইসলাম, শিক্ষক হাফেজ মো. ইউনুস আলী প্রমুখ।