আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় কর্মচারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ঘের মালিক শেখর বসুকে গতকাল রোববার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
মামলাসূত্রে জানা গেছে, উপজেলার বাকাল ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত নরেন বসুর ছেলে শেখর বসু তার মাছের ঘেরের কর্মচারী নারায়ণ হালদারকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করার অভিযোগে থানায় মামলা দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বাকাল ইউনিয়নের কদমবাড়ি গ্রামে তার নিজ মাছের ঘের থেকে শনিবার রাতে এসআই আব্দুল্লাহ আল মামুন গ্রেফতার করে। নির্যাতনের শিকার নারায়ণ হালদার তার মামলায় উল্লেখ করেন যে, ঘের মালিক শেখর বসুকে মাদকের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেফতার করে। শেখর বসু জেল থেকে বের হয়ে আমাকে সন্দেহ করে তার ঘেরের পাড়ে ঘরে আটকে রশি দিয়ে বেঁেধ মারধর করে আমার মাথার চুল কেটে দেয়। এসময় আমি অসুস্থ হয়ে পরলে পানি খেতে চাইলে ঘের মালিক শেখর বসু আমার মুখে প্র¯্রাব করে দেন। আমার মোবাইল, টাকা, টর্চলাইট রেখে শেখর বসু তার মায়ের কথায় আমাকে ছেড়ে দেয়। গুরুতর অবস্থায় আমি এখনো আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছি। এবিষয়ে আমি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছি।
এব্যাপারে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) সুশংকর মল্লিক বলেন, শেখর বসুর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ থানায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে গতকাল রোববার আদালতে প্রেরণ করেছি।
