ফ্যামিলি কার্ড পর্যায়ক্রমে সর্বজনীন করা হবে -প্রতিমন্ত্রী ফারজানা শারমীন

নাটোর প্রতিনিধি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেছেন, ফ্যামিলি কার্ড প্রাথমিকভাবে দেশের হৃতদরিদ্র, দরিদ্র এবং নি¤œবিত্ত শ্রেণীর বয়োজ্যেষ্ঠ নারীরা পাবেন। পর্যায়ক্রমে মধ্যবিত্ত এবং উচ্চবিত্ত শ্রেণীকে অন্তর্ভূক্ত করে সর্বজনীন করা হবে। প্রতিমন্ত্রী শনিবার বেলা ১১টায় নাটোর সার্কিট হাউজে জেলার কর্মকর্তা এবং আইন-শৃংখলা বাহিনীর কর্মকর্তাবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করা হবে। সুবিধাভোগী বাছাই করতে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে সুচিন্তিতভাবে সুদক্ষভাবে কাজ করা হচ্ছে। এই প্রক্রিয়ায় কোন রাজনৈতিক মতাবলম্বী কারো প্রভাব থাকবে না। সুবিধাভোগীরা জি টু পি অর্থাৎ সরকার থেকে জনগনের নিকট ব্যাংক বা মোবাইল ব্যাংকিং হিসাবে সুবিধা পেয়ে যাবেন। এই প্রক্রিয়া সম্পূর্ণভাবে দুর্নীতি এবং মধ্যসত্ত্বভোগীমুক্ত থাকবে। এই কার্যক্রমে সকলের সহযোগিতা চাই। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বেও নিয়োজিত ফারজানা শারমীন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহনের পরে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছেন। ইতোমধ্যে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারাদেশে সাড়ে ১২ হাজার কোটি টাকার উপরে কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নির্বাচনী ইশতেহারে গুরুত্বপূর্ণ ফ্যামিলি কার্ডের কার্যক্রম শুরু করা হয়েছে। অতি দ্রুত কৃষি কার্ড এবং ধর্মীয় নেতাদের সরকারি বেতনের আওতায় নিয়ে আসার জন্যে পদক্ষেপ গ্রহন করা হয়েছে। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন, জেলা নির্বাচন অফিসার মো. নজরুল ইসলাম প্রমুখ।