ইয়ানূর রহমান : শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুমার নামাজের পরপরই যশোরসহ দেশের বিভিন্ন স্থানে ৫.৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দুপুর ১টা ৫২ মিনিটে এই কম্পন অনুভূত হয়। আকস্মিক এই ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে বাসাবাড়ি ও বহুতল ভবন থেকে দ্রুত রাস্তা ও ফাকা জায়গায় নেমে আসেন।
ভূমিকম্প কেন্দ্রের তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের রিখটার স্কেলে মাত্রা ছিল ৫.৩। এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার সীমান্তবর্তী এলাকায় যা ভারতের আসাম ও মেঘালয় সীমান্তের কাছাকাছি। ভূপৃষ্ঠ থেকে কম্পনটির গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার, যার ফলে এর তীব্রতা বেশ অনুভূত হয়েছে।
তাৎক্ষণিকভাবে দেশের কোথাও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।#
