সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি★
পাবনার সাঁথিয়ায় সড়ক দুর্ঘটনায় অটোবাইক চালক নিহত হয়েছে। আহত হয়েছে ৫ যাত্রী। শুক্রবার সকাল ১০ টার দিকে মাধপুর- সাঁথিয়া সড়কের কোনাবাড়ী নামক স্থানে দুর্ঘটনা ঘটে। নিহত চালক উপজেলার নন্দনপুর ইউনিয়নের উত্তরশোলাবাড়ীয়া গ্রামের মৃত সিরাজ মন্ডলের ছেলে হেদায়েত মন্ডল (৪৮)।
স্থানীয় সুত্রে জানাযায়, শুক্রবার সকালে মাধপুর- সাঁথিয়া সড়কের বোয়াইলমারী বাজার থেকে যাত্রী নিয়ে সাঁথিয়ায় যেতে উক্ত কোনাবাড়ীয়ায় পৌঁছালে অটোবাইকের সামনের চাকা খুলে দুর্ঘটনা ঘটে। নিচে পরে চালকের মাথা ফেটে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা সাঁথিয়া হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত পাঁচ যাত্রী সাঁথিয়াসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম দুর্ঘটনায় নিহত নিশ্চিত করে বলেন সামনের চাকা খুলে নিজের অটোবাইকের নিচে পরে মারা যায়।