নাটোর প্রতিনিধি
নাটোর জেলা যুবলীগের সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়া ঢাকায় র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। বুধবার দুপুরে নাটোর থানা পুলিশের মাধ্যমে তাকে নাটোরের আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। নাটোর থানার ওসি শফিকুল ইসলাম জানিয়েছেন,গ্রেফতাকৃত যুবলীগ সভাপতি বাসিরুর রহমান খান চৌধুরী এহিয়ার বিরুদ্ধে নাটোর থানা ও আদালতে হত্যা সন্ত্রাসসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি সুনিদিষ্ঠ মামলা রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি ঢাকায় আত্মগোপনে ছিলেন।
