চাটমোহরে মহান শহিদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে ভাষা শহীদদের প্রতি বিনম্রশ্রদ্ধা জানানোর মধ্যে দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসটি পালনে চাটমোহর উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেন। কর্মসূচির মধ্যে ছিল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল। এদিন চাটমোহরে সরকারি, বেসরকারি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ব্যবসাপ্রতিষ্ঠান সহ সকল ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষ থেকে রাত ১২.০১মিনিটে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চাটমোহর উপজেলা কমান্ড, পুলিশ প্রশাসন, উপজেলা স্বাস্থ্য কমপেক্স, জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গ সংগঠণ, চাটমোহর প্রেস ক্লাব, ব্যবসায়ী সমিতি, অরবিটল লিংক স্কুল এন্ড কলেজ সহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ জোহর ছিল বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত।