সাঁথিয়া( পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়া উপজেলায় বর্গাচাষী কৃষকের দুটি গরু চুরির ঘটনা ঘটেছে।
জানা যায়, উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাইশুকা গ্রামের মৃত অমেদ আলীর ছেলে বর্গাচাষী কৃষক আকুব্বরের গোয়াল ঘর থেকে শনিবার দিন গত গভীর রাতে দুটি গরু চুরে করে নিয়ে যায় চোরেরা।
সকালে ঘুম থেকে উঠে আকুব্বর গোয়াল ঘরে কোন গরু দেখতে না পেয়ে হতাশা গ্রস্থ হয়ে পড়েন। এলাকার বিভিন্ন স্থানে খোজা খুজি করে গরু না পেয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
কৃষক আকুব্বর জানান, খেয়ে না খেয়ে লাভের আশায় দুটি গরু পালন করি। গরু দুটি ছিল আমার আশার আলো। যার মুল্য প্রায় ২ লক্ষ টাকা।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গরু চুরির বিষয়টি আমার জানা না। তিনি এ বিষয়ে আইনি সহযোগিতার আশ্বাস দেন।
