বরিশাল-১(গৌরনদী-আগৈলঝাড়া) আসনে দুইপ্রার্থীর জামানতবাজেয়াপ্ত

অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
ত্রয়োদশজাতীয়সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনেপ্রতিদ্বন্দ্বিতাকরাপাঁচপ্রার্থীর মধ্যে দু’জনেরজামানতবাজেয়াপ্তহয়েছে। নির্বাচনকমিশনেরবিধানঅনুযায়ীসংশ্লিষ্টআসনেপ্রদত্তমোটভোটেরআটভাগের এক ভাগ ভোট অর্জনে ব্যর্থ হওয়ায়তাদের জামানতবাজেয়াপ্তহয়।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারী) দিবাগতরাতে ভোটগণনা শেষে ১২৯টি কেন্দ্রের ফলাফলেরভিত্তিতে গৌরনদীউপজেলারসহকারীরিটার্নিংকর্মকর্তা ও উপজেলানির্বাহীকর্মকর্তা মো. ইব্রাহিমএবংআগৈলঝাড়াউপজেলারসহকারীরিটার্নিংকর্মকর্তা ও উপজেলানির্বাহীকর্মকর্তালিখনবনিক পৃথকভাবে বেসরকারিফলাফল ঘোষণাকরেন। ঘোষিতফলাফলঅনুযায়ী, এ আসনে মোট ভোটারসংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৯৮ জন। ১২৯টি কেন্দ্রে মোট বৈধ ভোটপরেছে ১ লাখ ৯৯ হাজার ৫৮৫টি। বাতিলহয়েছে ৪ হাজার ২৭৫টি ভোট। সর্বমোটপ্রদত্ত ভোট ২ লাখ ৩ হাজার ৮৬০টি। ভোটদানেরহারছিল ৬২ দশমিক ১১ শতাংশ। নির্বাচনীবিধিঅনুযায়ীজামানতরক্ষায়প্রয়োজনছিল ২৪ হাজার ৯শ’ ৪৮ ভোট। ফলাফলে দেখাযায়ইসলামী আন্দোলনবাংলাদেশ মনোনীতহাতপাখাপ্রতীকেরপ্রার্থী মো. রাসেলসরদার পেয়েছেন ৬ হাজার ৮৪৬ ভোট। জাতীয়পার্টি (জেপি) মনোনীতবাইসাইকেলপ্রতীকেরপ্রার্থী সেকান্দার আলী পেয়েছেন ১ হাজার ৭শ’ ৩৬ ভোট। প্রয়োজনীয় ভোটনাপাওয়ায়তাদের জামানতবাজেয়াপ্তহয়েছে।
অন্যদিকে ধানেরশীষপ্রতীকেরপ্রার্থী জহিরউদ্দিন স্বপন পেয়েছেন ১ লাখ ৫৫২ ভোট। তারনিকটতমপ্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লাপ্রতীকেরপ্রার্থী মো.কামরুলইসলামখান পেয়েছেন ৪৬ হাজার ২৬৩ ভোট। দুইপ্রার্থীর মধ্যে ব্যবধান ৫৪ হাজার ২৮৯ ভোট।