সাঁথিয়া(পাবনা) প্রতিনিধি ঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮ পাবনা ১ সাঁথিয়া আসনে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জামাযাত ইসলামীর প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করেছিলেন। তিনি মোট ভোট পেয়েছেন- ১২৮৬২৪। নাজিবুর রহমান মোমেন জামায়াতের সাবেক আমীর মওলানা মতিউর রহমান নিজামীর ছেলে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষের প্রার্থী ভিপি শামসুর রহমান। তার মোট প্রাপ্ত ভোট- ১০৩৬৫৮।
বেসরকারি ভাবে ৯৪টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন সহকারি রিটার্নিং ও উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।
