মশাহিদ আহমদ, মৌলভীবাজার : পনেরো ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কৌশিক বলেছেন, মৌলভীবাজার জেলার আসন্ন নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী (পুলিশ ও র্যাব), প্যারা মিলিটারি ফোর্স (বিজিবি ও আনসার) এবং সামরিক বাহিনীর সমন্বিত কর্ম পরিকল্পনা অত্যন্ত সুপরিকল্পিত। ১২ ফেব্রুয়ারী মৌলভীবাজার-৩ আসনের সকল ভোটার উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ
করবে। তিনি আশ্বস্ত করেন সুষ্ঠ ভোট কার্যক্রমে কেউ বিঘ্ন ঘটানোর চেষ্টা করলে জনস্বার্থে তা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। মৌলভীবাজার সরকারী কলেজ মাঠে ১১ ফেব্রুয়ারী (শনিবার) সকালে মৌলভীবাজার-৩ আসনের দায়িত্বে নিয়োজিত ইউনিটের সকল সদস্যদের পেশাগত ভাবে দায়িত্ব পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন। তিনি আগামীকালের নির্বাচনে সবাইকে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে উৎসব মুখর পরিবেশে প্রত্যেকের জন্য মূল্যবান ভোট প্রদানের পরিবেশ বজায় রাখার জন্য কর্ম পরিকল্পনা অনুযায়ী সবাইকে স্বতঃস্ফূর্তভাবে কাজ করার উৎসাহ প্রদান করেন।
