বেড়ায় বিএনপির প্রার্থীর পক্ষে শেষ মিছিল

ওসমান গনি, বেড়া (পাবনা) :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৬৯ পাবনা ২ (বেড়া সুজানগর) আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিবের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী শেষ মিছিল অনুষ্ঠিত হয়েছে।আজ সোমবার সন্ধায় বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যেগে হাটুরিয়া,জগন্নাথপুর, পেচাকোলা, নয়নপুর,নাকালিয়া সহ বিভিন্ন জায়গায় বিএনপি নেতা কর্মী ও সমর্থকদের সমন্বয়ে নির্বাচনী প্রচারণার শেষ দিনে ধানের শীষের পক্ষে খন্ড খন্ড মিছিল বের হয়। এসব মিছিলে নেতৃত্বদেন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।