ইয়ানূর রহমান : যশোরে ৫ হাজার পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দু’যুবককে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। রোববার (৮ ফেব্রুয়ারি) গভীর রাতে সদর উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, যশোর সদর উপজেলার বাহাদুরপুর গ্রামের সাব্বির হোসেন (২৮) ও আমিনুর রহমান (২৬)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর কার্যালয় থেকে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ৮ ফেব্রুয়ারি রোববার রাত গভীর রাতে উপজেলার গোয়ালদাহ বাজার এলাকায় সন্দেহভাজন একটি মোটরসাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৫ হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক জনাব মদন মোহন সাহা বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।#
