ওসমান গনি, বেড়া,(পাবনা):
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯- পাবনা-২ (বেড়া-সুজানগর) আসনে বিএনপির প্রার্থী একে এম সেলিম রেজা হাবিব বলেছেন আমাদের আশার বাতিঘর জিয়া পরিবার।তাই আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের দেয়া ভোটে ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে আমরা বিএনপির চেয়ারম্যান সুদক্ষ নেতা তারেক জিয়ার হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিতে চাই।তারেক জিয়াকে প্রধানমন্ত্রী করে আমরা বাংলাদেশকে একটি গণতান্ত্রিক সুখী সমৃদ্ধ কল্যান মুখী দেশ হিসেবে গড়ে তুলব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ্য বলেন আপনারা বসে না থেকে যার যার আত্মীয়স্বজন বিশেষ করে রক্তের বন্ধন যাদের সাথে আছে তাদের সাথে আলাপ-আলোচনা করে স্বাধীনতা পক্ষের শক্তি বিএনপির প্রতীক ধানের শীষ মার্কায় সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোটের দিন সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে সিল মেরে দল এবং তাকে বিজয়ী করার আহ্বান জানান।
তিনি আজ শনিবার বেড়া উপজেলার হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নের বৃহত্তর পেচাকোলা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের প্রচারণার শেষ সময়ে এসে তিনি আজ হাটুরিয়া নাকালিয়া ইউনিয়নে সারাদিন স্থানীয় নেতা কর্মী সঙ্গে নিয়ে ব্যপক গণসংযোগ ও ধানের শীষের পক্ষে ভোটের প্রচারণা চালিছেন। এদিন তিনি জগন্নাথপুর পর্বপাড়া, হাটুরিয়া জগন্নাথপুর ফুটবল মাঠ,পেচাকোলা ঈদগাহ মাঠ, চর নাকালিয়া, চর সাড়াশিয়া ও নাকালিয়াতে পথও সভার মাধ্যমে ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালান।
এসব অনুষ্ঠানে তার সাথে ছিলেন বেড়া পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকির,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, কেন্দ্রীয় তাঁতীদলের সাবেক সহ – সভাপতি হাজী মো.ইউনুস আলী, জিয়াউর রহমান ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজীবন সদস্য ডাঃশফিকুল ইসলাম, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নুর মোহাম্মদ চাঁদ প্রাং,সাবেক সভাপতি এস এম সায়েম সালাম, সাবেক সাধারণ সম্পাদক এম এ সালাম মোল্লা সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
