ধানের শীষের নির্বাচনী সভা করছেন অধ্যাপক আবু সাইয়্যিদ

আতাইকুলা প্রতিনিধিঃ
পাবনা-১ সাঁথিয়া আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী শামসুর রহমান এর ধানের শীষ প্রতীক বিজয়ের লক্ষ্যে সাবেক তথ্য প্রতিমন্ত্রী সংবিধান প্রনেতা বর্ষিয়ান রাজনীতি বিদ অধ্যাপক আবু সাইয়্যিদ ধানের শীষ প্রতীকে ভোট চাচ্ছেন। তিনি শুক্রবার সন্ধ্যায় উপজেলার মাধপুর বাজারে বিএনপির নির্বাচনী অফিস উদ্বোধন করেন ও নেতা কর্মীদের ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে আহবান জানান।
তিনি আরো বলেন স্বাধীন দেশের সার্বোভুমিকে রক্ষা করতে বিএনপির মনোনীত প্রার্থী শামসুর রহমানকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে নেতাকর্মীদের আহবান জানান। বিএনপি নেতা ইদ্রিস আলীর সভাপতিত্বে আরো বক্তব্য দেন এ আসনের প্রার্থী শামসুর রহমান। আরো উপস্থিত ছিলেন ফজলুল বারী সান্টু, ডাঃ শফিকুল ইসলাম, মেম্বর বাচ্চু খা, রবিউল, আব্দুল্লাহ, খোকন, আনোয়ারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। এর আগে অধ্যাপক আবু সাইয়্যিদ আতাইকুলা বাজারসহ সাঁথিয়ায় বিভিন্ন স্থানে নির্বাচনী জনসভা করেন।