সাঁথিয়ায় চুরি করতে এসে হাতেনাতে আটক, গণধোলাই দিয়ে পুলিশে সাোর্পদ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
সাঁথিয়ায় চুরি করতে এসে হাতেনাতে আটক হয়েছে আঃ রহমান(৩৫)নামের এক যুবক। সে সাঁথিয়া পৌরসভাধীন চামরপুর গ্রামের সোনাই আলীর ছেলে।
এলাকাবাসী ও ভোক্তভাোগী পরিবার সূত্রে জানাযায়, সাঁথিয়া পৌরসভাধীন বাোয়াইলমারী মহল্লার রমজানের ছেলে রবিন প্রতিদিনর ন্যায় গত শনিবার (৩১ জানুয়ারী) রাতের খাবার শেষে স্ত্রী-পরিজন নিয়ে ঘুমিয়ে পরেন। হঠাৎ ভোর সাড়ে ৩টার দিকে শব্দ শুনে রবিনের স্ত্রীর ঘুম ভেঙ্গে যায়। এসময় দেখে তার শয়ন ঘরে চোর ঢুকেছে। এসময় রবিনকে ঘুম থেকে ডেকে তোলে। রবিন সঙ্গে সঙ্গে কৌশলে চোর রহমানকে আটক করে। এসময় চাে রহমান চাকু দিয়ে রবিনের হাতে ও পিঠে আঘাত করে পালানোর চেষ্টা করে। রবিনের ডাকচিৎকারে আশপাশের লাোকজন বহমানকে আটক করে গণধালাই দেয়। এসময় রহমান জানান তাকে চুরির সহযেগিতা করছে বেয়াইলমারী মহল্লার সাইদুলের ছেলে আসিফ(৩০)। পরে রহমান ও আসিফকে থানা পুলিশে সোর্পদ করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, চুরির ঘটনায় ২ যুবককে আটক করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।