ওসমান গনি বেড়া (পাবনা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পাবনা-২ ( বেড়া-সুজানগর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক কে এম হেসাব উদ্দিন বেড়া উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেন। ৩০ জানুয়ারী শুক্রবার সকাল থেকে হাটুরিয়া, নাকালিয়া, জগন্নাথপুর , মোহনগঞ্জ সহ বেড়া উপজেলার বিভিন্ন জায়গায় অধ্যাপক হেসাব উদ্দিন উঠান বৈঠকের মধ্য দিয়ে তাঁর গণসংযোগের কার্যক্রম শুরু করেন। উঠান বৈঠকে আরো উপস্থিত ছিলেন, পাবনা-২ আসন পরিচালক অধ্যাপক রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা জেলা সভাপতি বেড়া উপজেলা নায়েবে আমীর এবং আসন সহকারি পরিচালক মাওলানা আবু দাউদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বেড়া উপজেলা সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিচ্ছদ সদস্য আবুজর গিফারী। হাটুরিয়া-নাকালিয়া ইউনিয়ন আমীর মো. আব্দুল হাকিম সহ অন্যান্য ইউনিয়ন নেতৃবৃন্দ।
উঠান বৈঠকে অধ্যাপক হেসাব উদ্দিন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের জন্য সম্ভাবনার যে নতুন দুয়ার উন্মোচিত হয়েছে, সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশকে গড়ার জন্য গণভোটে হ্যাঁ ভোট দিন। তিনি আরও বলেন, বেড়া সুজানগরে চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, মাদক আর চোরাচালানের রাজত্ব যেন আর কায়েম হতে না পারে সেজন্য দাঁড়িপাল্লায় আপনাদের মূল্যবান ভোট প্রদান করুন। আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের ভোটে আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য লড়াই করে যাব।
উঠান বৈঠক শেষে তিনি নাকালিয়া বাজারে গণসংযোগ ও ভোটারদের সাথে সাক্ষাৎ করে তাদের দাবী সম্পর্কে জানার চেষ্টা করেন।
নির্বাচনকে সামনে রেখে এই গণসংযোগ এর মাধ্যমে ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।
