বোয়াইলমারী প্রাথমিক বিদ্যালয়ে ক্রিড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঁথিয়া প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার নন্দনপুর ইউনিয়নের ৩১ নং বোয়াইলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতা-২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ৯ টায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রওশন আলম ফরিদের ব্যাবস্থাপনায় অতিথিবৃন্দ, সহকারী শিক্ষকগন কোরআন তেলোয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও ক্রিড়া পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রিড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন। দিন ব্যাপী ১৫ ইভেন্টে ৩৫ প্রতিযোগিতায় অংশ গ্রহন করে শিক্ষার্থীরা। ক্রিড়া শেষে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শওকত আলীর সভাপতিত্বে বিজয়ীদের পুরষ্কার প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরষ্কার প্রদান করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হুসাইন মোহাম্মদ বেলাল, বিশেষ অতিথি হিসেবে পুরষ্কার প্রদান করেন ইস্ট্টাক্টর ইউ,আর,সি মাহমুদুল হক, বোয়াইলমারী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ ইকবাল হোসেন,
সাংবাদিক আবু ইসহাক, বিএনপি নেতা আজমত আলী, স্থানীয় পল্লীচিকিৎসক নাহিদুল ইসলাম টুটুলসহ অভিভাবক ও সুধীজন। ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমাতুজ্জহুরা, নুর জাহান খাতুন, হুমায়ন কবির, আলাউদ্দিন আল আরিফ, রত্না খাতুন সার্বিক সহযোগিতা ও ক্রিড়া প্রতিযোগিতায় পরিচালনা করেন।