মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার ৫নং আখাইলকুড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য গৌছুল আজমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে চলমান অপপ্রচারের কারণ জানতে চাইলে তিনি, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, একটি কুচক্রী মহল সামাজিকভাবে সম্মানহানির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে বিকৃত ও ভুয়া ছবি এডিট করে এবং আওয়ামী লীগের তথাকথিত স্বাক্ষরবিহীন “সাদা কাগজের তালিকা” ব্যবহার করে সাধারণ জনগণকে বিভ্রান্ত ও বিব্রত করার ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে সাবেক ইউপি সদস্য গৌছুল আজম বলেন, তিনি বর্তমানে প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন সক্রিয় কর্মী। শুধুমাত্র বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে-২০১৩, ২০১৮ ও ২০১৯ সালে রাজনৈতিক প্রতিহিংসা থেকে তার বিরুদ্ধে তিনটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করা হয়, যার ফলে তাকে দীর্ঘদিন আদালতে হাজিরা দিতে হয়েছে। বর্তমানে ফ্যাসিস্টের দোসররা পুনরায় তাকে হয়রানির উদ্দেশ্যে কুৎসা রটানো ও অপপ্রচারে লিপ্ত রয়েছে। তিনি আরও জানান, রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। উপজেলা সাবেক যুবদল সদস্য, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য,সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, প্রতিটি দায়িত্ব তিনি সততা, নিষ্ঠা ও দায়বদ্ধতার সঙ্গে পালন করেছেন। তিনি স্পষ্টভাবে বলেন, তার বিরুদ্ধে প্রচারিত সব তথ্য মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তিনি।
