এনামুল হক টগর
পথিক দাঁড়াও বাইরে যেওনা।
নিজের ভেতরে প্রবেশ করো আলোকপ্রাপ্ত অগ্নি নয়ন!
মহাবিশ্বের বিশাল শূন্যতায় তুমি এক প্রবাহমান যাত্রী-
মায়ার রঙিন পৃথিবীতে বাস করো স্বপ্ন দেখো বাসনার অবাক রাত্রি।
মাটির দেহ আত্মার জন্মভূমি অনাদি অনন্ত অলৌকিক!
বাহিরে যে সুখ খুঁজে সে নিজেই সুখের জন্য হাহাকার করে নির্বাক।
নিজের ভেতরে বাস করো আলোর আপন ঠিকানা।
অন্যের ভেতরে বাস করার আশা লোভের মিথ্যে মরীচিকা মোহ বন্ধন।
অন্যের হৃদয়ে নিজে হৃদয় দিয়ে ঘর বেঁধো না.
সে তোমাকে ছেড়ে চলে যাবে অসহায় ক্লান্ত বিরহ জীবন।
মিথ্যা বাসনার স্বপ্ন মাঝ রাতে তোমাকে পোড়াবে নিঃস্ব দহন যন্ত্রণা।
মন বহমান বাতাসের মতো ছুটে চলে দুরন্ত অজানায়-
আজ তোমার সাথে যার বন্ধুত্ব করে বিশ্বাস প্রেমময়।
সে আগামীকাল তোমাকে ফেলে নিরুদ্দেশ হবে সুখের ঠিকানায়।
আমরা সবাই এক একটি একক সত্তা!
যাদের বন্ধু ভাবো তারা সবাই সময়ের স্রোতে ভেসে আসা একটি চরিত্র!
মানুষ মহাকালের এক অনন্য সৃষ্টির মহৎ চেতনা।
নিজেকে অন্যের চোখে দেখার চেষ্টা করো না।
অন্ধকারের মধ্যে নিজের সাথে নিজে থাকো।
শূন্যতার মধ্যে নিজের সাথে নিজে থাকো।
ভিড়ের মধ্যেও নিজের সাথে নিজে থাকো।
নিজের আত্মার সাথে নিজে মিলন ঘটাও।
তুমি যাকে খুজছো সে তোমার ভেতরেই আছে তপস্যাই এগিয়ে যাও।
তোমার সুখের চাবিকাঠি অন্যের হাতে তুলে দিওনা।
তহলে তুমি চিরকাল অন্যের দাস হয়ে যাবে বেদনার দহন।
তারা হাসলে তুমি হাসবে তাদের দয়ায়।
তারা মুখ ফিরালে তুমি অন্ধকারে ডুবে যাবে দুঃখ বেদনায়।
পথিক দাঁড়াও দূরে সরে যেও না
নিকটে এসো প্রবেশ করো পুষ্প বাগিচায় নন্দন।
আত্মার সাথে সাক্ষাৎ করো গুপ্তধন দর্শনে মহামিলন পরিচয়।।
২২/০১/২০২৬
