সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার সাঁথিয়ায় ৫ম শ্রেণির একছাত্রীকে ৫৫ বছরের দুই বৃদ্ধের ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে। অভিযুক্তরা পলাতক রয়েছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এলাকায় ধর্ষণ চেষ্টা কারীদের বিরুদ্ধে ক্ষোভ বিরাজ করছে।
জানা যায় সাঁথিয়া উপজেলার নন্দনপুর দাড়ামুধা গ্রামের প্রবাসীর মেয়ে ও দাড়ামুধা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সদ্য পঞ্চম শ্রেণির ছাত্রী (১০)কে টাকার লোভ দেখিয়ে ধর্ষণ চেষ্টা করা হয়। শিশু ছাত্রীর মা জানান গত ৯ জানুয়ারী শুক্রবার সকাল ১০/১১টার দিকে ওই ছাত্রী তার ছোট মামাতো বোনকে সাথে নিয়ে শাক তুলতে মাঠে যায়। মাঠে একই গ্রামের রইজের ছেলে আবু সাইদ (৫৫) ও তার বন্ধু মুছার ছেলে শামসুল (৫২) ছাত্রীকে ১০০ টাকা দিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় তার চিৎকারে মাঠের লোকজন এগিয়ে এলে সাইদ ও শামসুল শিশুদের ভয় দেখিয়ে পালিয়ে যায়। বিষয়টি জানা জানি হলে স্থানীয় প্রধানদের কাছে যান ছাত্রীর মা। নন্দনপুর ইউনিয়নের দাড়ামুধা গ্রামের ইউপি সদস্য হিরু গত মঙ্গলবার শালিসী বৈঠক ডাকলে অভিযুক্ত সাইদ ও শামসুল হাজির হয় না। মেয়ের মা বাদী হয়ে সাঁথিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ছাত্রীর মা তাদের শাস্তির দাবী করেন।
স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে একাধিক সুত্রে জানায় তাদের নামে পুর্বেও এমন অভিযোগ রয়েছে। বিচার না হওয়ায় এলাকায় ক্ষোভে সৃস্টি হয়েছে।
এ বিষয়ে পলাতক সাইদের স্ত্রী সাজেদা খাতুন বলেন তার স্বামী সাইদ ও শামসুল বাড়ী নাই।
ইউপি সদস্য হিরু আলী জানান, সাইদ ও শামসুল পলাতক থাকায় শালিস হয়নি। আইনের আশ্রয় নিতে বলা হয়েছে।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ ওসি রফিকুল ইসলাম জানান, ছাত্রীর মা মৌখিক ঘটনা বললে আমার অফিসার প্রাথমিক তদন্ত করেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
