খালেদ আহমেদ :
পাবনা সদর ৫ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিতকরণে সামগ্রীক দোগাছীবাসীর উদ্যোগে স্বল্প পরিসরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৪ জানুয়ারি সন্ধ্যায় ৮ নং দোগাছী ইউনিয়ন পরিষদ চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পাবনা–৫ আসনের ধানের শীষের প্রার্থী, বিএনপির সাবেক চেয়ারপারসন প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।
প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস বলেন,“গত এক সপ্তাহ ধরে আমি লক্ষ্য করছি—আমার দলীয় কর্মীদের পাশাপাশি অগণিত সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমার জন্য কাজ করছেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান—সব ধর্ম ও শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে কাজ করছে। এমনকি ১৪টি শ্রমিক সংগঠন নিজেদের সিদ্ধান্তে মাঠে নেমেছে।”
তিনি বলেন,“পাবনার ইলেকট্রনিক ব্যবসায়ীরা সাধারণত প্রকাশ্যে কোনো রাজনৈতিক পক্ষ নেন না। কিন্তু এবার তারাও প্রকাশ্যে আমার বাসায় এসে সমর্থন জানিয়েছেন। এসব বিষয় আমাকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। আমি শঙ্কিত—এত মানুষের ভালোবাসা ও প্রত্যাশার প্রতিদান কীভাবে যথাযথভাবে দিতে পারবো।”
শিমুল বিশ্বাস আরও বলেন,“এতদিন আমি কাজ করেছি, কিন্তু কোনো রাষ্ট্রীয় দায় বা অঙ্গীকার ছিল না। এখন মানুষের এই আস্থা ও ভালোবাসা যেন আমাকে দুর্বল না করে। মোহ, ভোগ ও লোভ—এই তিনটি বিষয় থেকে যেন আমি নিজেকে দূরে রাখতে পারি, সে জন্য আপনাদের দোয়া চাই।”
তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন,“আমি এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে সব মানুষের জন্য বাস উপযোগী ও নিরাপদ আবাসন থাকবে। সেই বাংলাদেশে শুধু আমি বা আমার সমর্থকরা নয়, আমার বিরোধিতা করা মানুষও নিরাপদ থাকবে। জয়-পরাজয় আল্লাহর হাতে—আমি শুধু দায়িত্বশীলভাবে মানুষের মর্যাদা ও সম্মান রক্ষা করে কাজ করতে চাই।”
তিনি দেশের পরিবর্তনে নিজের সামর্থ্য অনুযায়ী কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে বলেন,“আপনাদের সম্মান ও প্রত্যাশা রক্ষা করেই বাংলাদেশকে বদলে দেওয়ার চেষ্টা করবো।”
পাবনা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি মোজাম্মেল হক কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু খান মোস্তফা বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক আনিসুল হক বাবু, নুর মোহাম্মদ মাসুম বগা, সদর উপজেলা বিএনপির সভাপতি একেএম মুসা, আরিফপুর গোরস্থান কমিটির সাধারণ সম্পাদক রকিবুন্নবি সুজন ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান প্রিন্স।
আরও বক্তব্য দেন দোগাছী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব বাদশা মিয়া, দোগাছি ইউনিয়ের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক লোকমান হোসেন, জেলা যুবদলের সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক আসলাম, দোগাছী মসজিদ, মাদ্রাসা ও গোরস্থান কমিটির সভাপতি শাহাদাত হোসেন, বিশিষ্ট সার ব্যাবসায়ি আসলাম হোসেন, স্থানীয় নেতা আসাদ হোসেন, মোঃ হবু, ঈমান আলী সরদার, হিন্দু সমাজের নেতা নিরঞ্জন কুমার বিশ্বাস, বিজন কুমার জোয়ার্দ্দার , ওয়ার্ড সভাপতি আবু ইসহাক, ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক মফিজ সরদার, যুব সমাজের নেতা আব্দুল হাকিম, কায়েমকোলা গ্রামের নেতা সিরাজুল ইসলাম সিরাজ, অত্র এলাকার বিএনপি নেতা নুরুল ইসলাম নুরু প্রমুখ।
উপস্থিত ছিলেন বাংলাদেশ পেট্রোল পাম্প অনার্স এসোসিয়েশনের কেন্দ্রীয় মহাসচিব আবুল আহসান খান রেয়ন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী, পাবনা সদর ৫ আসন ধানের শীষ প্রতিকের নির্বাচন পরিচালনার প্রধান সমন্বয়ক এনামুল হক এনাম, পাবনা জেলা ট্রাক ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি আমজাদ হোসেন, ১ নং যুগ্ন আহ্বায়ক এসকে সাগর, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, যুবদল নেতা মামুন হোসেন এবং এলাকার নেতৃস্থানীয় ৫ শতাধিক সুশীল সমাজ।
