পাবনা প্রতিনিধি: পাবনা প্রেসক্লাবের আয়োজনে মহান মুক্তিযুদ্ধের উপপ্রধান, সাবেক পরিকল্পনা মন্ত্রী, সাবেক বিমান বাহিনীর প্রধান,পাবনা প্রেসক্লাবের জীবন সদস্য একে খন্দকার বীর উত্তম এর শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় পাবনা প্রেসক্লাব মিলনায়তনে শোক সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই এক মিনিট নীরবতা পালন করা হয়।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিিত্বে ইয়াদ আলি ম্রিধা পাভেল এর সঞ্চালনায় শোকসভায় অংশগ্রহণ করেন পাবনা প্রেসক্লাবে সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, সাবেক সম্পাদক আব্দুল মতিন খান, সম্পাদক জহুরুল ইসলাম, সহ-সভাপতি এস এম আলাউদ্দিন, লেখক ইসমাইল হোসেন, সাংবাদিক রাজিউর রহমান রুমি, সাংবাদিক রফিকুল ইসলাম সুইট, সাংবাদিক রিজভি জয়, সাংবাদিক প্রফেসর আবু দাইয়েন, এনজিও ব্যক্তিত্ব মাজহারুল ইসলাম, শিক্ষক কবি আদ্যনাথ ঘোষ প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, পাবনার কৃতি সন্ধান বীর মুক্তিযোদ্ধা একে খন্দকার ছিল অত্যন্ত ভদ্র বিনয় মেধাবী সাহসী। যতদিন বাংলাদেশে থাকবে ততদিন বাংলার ইতিহাসে খন্দকারের নাম চির অম্লান হয়ে থাকবে। একে খন্দকারের আদর্শ অনুসরণ করে পথ চলতে হবে। একে খন্দকারের স্বপ্ন বাস্তবায়নে আমাদের সচেস্ট হতে হবে। শোকসভা শেষে দোয়া মহাবিল অনুষ্ঠিত হয়।
