৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে ৬ জন মনোনয়নপত্র জমা

আবু ইসহাক সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ

৬৮ পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনে ৬ জন মনোনয়নপত্র তোলেল। ২৯ ডিসেম্বর শেষ দিনে সহকারী রির্টানিং অফিসার ও সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না এর নিকট মনোনয়ন পত্র জমা বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান। একই দিনে বেড়া উপজেলা নির্বাহী অফিসারের নিকট সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক সাইয়িদ ও তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হাজী মোহাম্মদ ইউনুস আলী মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও যুবদল নেতা মাসুদুল হক মাসুদ পাবনা জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র জমা দিয়েছেন।