অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়া প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী কমিটিসহ সকল সদস্যকে সংবর্ধনা দিয়েছে ২০০১ সালের বিএইচপি একাডেমীর শিক্ষার্থীরা। শনিবার রাতে আগৈলঝাড়া প্রেসক্লাব হলরুমে নবনির্বাচিত আগৈলঝাড়া প্রেসক্লাব সভাপতি মো. শামীমুল ইসলাম শামীমের সভাপতিত্বে সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, প্রেসক্লাবের সাবেক সভাপতি কেএম আজাদ রহমান, অপূর্ব লাল সরকার, সাধারণ সম্পাদক নাজমুল রিপন, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর বিশ্বাস ননী, ভেগাই হালদার পাবলিক একাডেমীর ২০০১ সালের শিক্ষার্থী সিঞ্চন বাড়ৈ, সমর দাস, মলয় বিশ্বাস, সুমন দাস, খোকন বাড়ৈ, সজল হালদার প্রমুখ।
উল্লেখ্য, ২০২৫ সালের ২২ ডিসেম্বর আগৈলঝাড়া প্রেসক্লাবের ২০২৬ সালের নবনির্বাচিত কার্যকরী কমিটিতে বিএইচপি একাডেমীর ২০০১ সালের শিক্ষার্থী এফএম নাজমুল রিপন সাধারণ সম্পাদক এবং পলাশ দত্ত দপ্তর সম্পাদক নির্বাচিত হওয়ায় তাদেরসহ প্রেসক্লাবের সকল সদস্যের সংবর্ধনা দেওয়া হয়।
