পাবনা -১ আসনে এ পর্যন্ত ৬ জন মনোনয়ন উত্তোলন করেছেন

ওসমান গনি বেড়া পাবনা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৬৮ পাবনা ১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) সংসদীয় আসনে এ পর্যন্ত ৬ জন মনোনয়নপত্র উত্তোলন করছেন। গত ১৭ ডিসেম্বর জামায়াত মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গত ২২ ডিসেম্বর বিএনপি মনোনীত প্রার্থী ভিপি শামসুর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেন। একই দিনে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদও মনোনয়নপত্র তুলেছেন। গত ২৩ ডিসেম্বর ছাত্রদল ও যুবদলের সাবেক কেন্দ্রীয় নেতা সরদার এম জাহাঙ্গীর হোসেন মনোনয়নপত্র ক্রয় করেন। ২৪ ডিসেম্বর যুবদল নেতা মাসুদুল হক মাসুদ মনোনয়নপত্র ক্রয় করেছেন , ২৭ ডিসেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও পাবনা জেলা কমিটির সাবেক সদস্য হাজী মো. ইউনুস আলি মনোনয়নপত্র উত্তোলন করেছেন।