অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বরিশালের আগৈলঝাড়ায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাম্প্রতিককালে ক্রমবর্ধমান হারে সংঘঠিত মব সন্ত্রাস প্রতিরোধ করে সুবিচার প্রার্থী জনতার উদ্যোগে আগৈলঝাড়ায় গতকাল শনিবার সকালে আগৈলঝাড়া-বরিশাল আঞ্চলিক মহাসড়কে আগৈলঝাড়া লোকাল বাসস্ট্যান্ডে মানববন্ধন কর্মসূচী চলাকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি যতীন্দ্রনাথ মিস্ত্রীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক দীনেশ চন্দ্র হালদার, কার্তিক চন্দ্র বেপারী, অশোক সরকার, অধ্যক্ষ (অবঃ) রনজিত বাড়ৈ খোকন, ডা. অমূল্য রতন বাড়ৈ, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক শাহ মোহাম্মাদ বখতিয়ার, আবুল মোল্লা, জেলা যুবদল সদস্য হেমায়েত তালুকদার, রাজিহার ইউনিয়ন বিএনপি সদস্য সচিব শ্যামল ঘটক প্রমুখ।
মানববন্ধনে বক্তারা সরকারের কাছে পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যাকারী মব সন্ত্রাসীদের দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার দাবি জানিয়েছেন।
