পাবনা-১ আসনে হাজী ইউনূসের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

ওসমান গনি বেড়া (পাবনা)
৬৮ পাবনা ১ (সাঁথিয়া-বেড়া) আংশিক সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও পাবনা জেলা কমিটির সাবেক সদস্য হাজী মো. ইউনূস আলির পক্ষ থেকে মনোনয়ন ফরম উত্তোলন।
শনিবার সকাল ১১ টার দিকে বেড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমার কাছ থেকে হাজী মো. ইউনূস আলির পক্ষে থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।
মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবক দল বেড়া উপজেলা সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মো.রমজান আলি প্রমূখ। উল্লেখ্য , ৬৮ পাবনা -১ (সাঁথিয়া-বেড়া) আংশিক সংসদীয় আসনে সংশোধিত গেজেট প্রকাশিত হয়েছে গত ২৪ শে ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ গেজেট প্রকাশিত হয়।
সাঁথিয়া উপজেলা একক আসনের পরিবর্তে পূর্বের ন্যায় সাঁথিয়া উপজেলা ও বেড়া উপজেলার আংশিক পূনর্বহাল কারা হয়। বেড়া উপজেলার একটি পৌরসভা ও চারটি ইউনিয়নকে অন্তর্ভুক্ত করে পূর্বের ন্যায় বহাল করা হয়েছে।