অপূর্ব লাল সরকার, আগৈলঝাড়া (বরিশাল) থেকে :
বরিশালের আগৈলঝাড়ায় সাংবাদিক কেএম আজাদ রহমানের ৫৫ তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব হলরুমে কেক কেটে আগৈলঝাড়ায় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি কেএম আজাদ রহমানের ৫৫ তম জন্মদিন পালন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা, প্রেসক্লাবের সভাপতি মো. শামীমুল ইসলাম, সহ-সভাপতি মো. রিপন বিশ্বাস, সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক পলাশ দত্ত, তথ্য ও প্রচার সম্পাদক মৃদুল দাস, প্রেসক্লাবের সাবেক সভাপতি অপূর্ব লাল সরকার সহ অন্যান্যরা।
জন্মদিন পালন শেষে কেএম আজাদ রহমান বলেন প্রেসক্লাবের উদ্যোগে অনাড়ম্বর ও আনন্দঘণ পরিবেশে আমার জন্মদিন পালন করায় আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এফএম নাজমুল রিপন জানান, আগামীতে পর্যায়ক্রমে প্রেসক্লাবের সকল সদস্যদের জন্মদিন আনন্দঘণ পরিবেশে পালন করা হবে।
