আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি:
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের বিশেষ অভিযানে এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতকে গতকাল বৃহস্পতিবার সকালে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাতে উপজেলার গৈলা ইউনিয়নের পশ্চিম সুজনকাঠী গ্রামের মৃত মনোহর করের ছেলে উপজেলার গৈলা ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মানস কর (৪৫) কে উপজেলা সদরের কালীখোলাস্থ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে পুিলশ।
এসআই আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল বৃহস্পতিবার সকালে গ্রেফতারকৃত আওয়ামীলীগ নেতাকে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাতুল ইসলাম শাহেদের মোটরসাইকেল ভাংচুর ও ছিনতাই’র মামলা গ্রেফতার করা হয়। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গ্রেফতারকৃত মানস করকে বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।
