অরবিটল লিংক স্কুলের শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকগণের বিজয় র‍্যালি

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
পাবনার চাটমোহরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বিজয় র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে অরবিটল লিংক স্কুলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
স্কুলের ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত গাওয়ার পর শিক্ষার্থীদের নিয়ে শিক্ষকরা বর্ণাঢ্য বিজয় র‍্যালি শুরু করেন। র‍্যালিতে তারা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্লোগান দেন। র‍্যালিটি স্কুল প্রাঙ্গণ থেকে বের হয়ে ঐতিহাসিক শাহী মসজিদ মোড় দিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা শহিদ মিনারে ফলেল শ্রদ্ধাঞ্জলি অরপন করেন। র‍্যালি শেষে স্কুল প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
স্কুলের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান সুজনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- রেসিডেন্সিয়াল শাখার অধ্যক্ষ সাইফুল ইসলাম, প্রাথমিক শাখার প্রধান শিক্ষক মো. মাহবুবুর রহমান খান, সহকারি শিক্ষক সুজন কুমার হালদার, মো. জহুরুল আলম, মো. সোহেল রানা, মো. আমিরুল ইসলাম, মো. রুহুল আমিন প্রমূখ।