ওসমান গনি বেড়া পাবনা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাঁটুরিয়া নাকালিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাটুরিয়া নাকালিয়া ইউনিয়ন কার্যালয়ে সকাল ৮ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি নূর মোহাম্মদ চাঁদ প্রামানিক, উপজেলা বিএনপি’র সাবেক প্রচার সম্পাদক ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সায়েম সালাম, উপজেলা বিএনপি’র সাবেক দপ্তর সম্পাদক ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক রবিউল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা আবু হানিফ বেপারী, বাচ্চু পরামানিক । উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আরমান সরকার ইউনিয়ন কৃষক দলের সভাপতি হেকমত আলী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি শাজাহান সরকার যুবনেতা শফিকুল ইসলাম শিমুল, আমানুল্লাহ, স্বেচ্ছাসেবক নেতা আশরাফুলর আলম খোকন ছাত্রনেতা রফিকুল ইসলাম প্রমুখ ।
