শামীমা আক্তার জেসমিন
বরং আমি আকাশ দেখি,ফুলের সাথে কই কথা,
পাখিরাও চুপটি দেখে বিষাদ নিরবতা।
আমার আকাশ কালো হলে আবির মাখে গোধূলি,
পুচ্ছ নেড়ে নাচ থামিয়ে কয়না কথা বুলবুলি।।
আমার যখন মন ভালো নেই একলা নীরব রই,
প্রজাপতি ডেকে বলে কওনা কথা সই,,।
বাঁশবাগানের চাঁদটি বলে জোছনা নেবে না-কি?
চাঁদের পানে অপলকে আমি চেয়ে থাকি।।
সমীর তখন দোলায় মৃদু রংবাহারী নিষাদে,
মিষ্টি করে দেয় ভুলায়ে সুপ্ত শত বিষাদে।
ওইসব নিয়ে যায় কেটে সব কষ্ট-ভোলা প্রহর,
এনে দেয় তারা রোজ আমায় সুখ-শহর।।
