চাটমোহরে বাদ জুম্মা বেগম খালেদা জিয়ার জন্য মসজিদে মসজিদে দোয়া অনুষ্ঠিত

মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা)
আজ (৫ ডিসেম্বর) বাদ জুম্মা পাবনার চাটমোহরের মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য বিশেষ দোয়া করা হয়। চাটমোহর বালুচর-
ছোটশালিখা, চাটমোহর ঐতিহাসি শাহী মসজিদ সহ উপজেলার বিভিন্ন মসজিদে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এসময় আমীন আমীন ধ্বনিতে পুরো মসজিদ প্রতিদ্ধনিত হয়।
মুসল্লীদের আবেগআপ্লুত মোনাজাত ও অশ্রুসিক্ত চোখে স্পষ্ট প্রতিমান এই যে, দল মত নির্বিশেষে বেগম খালেদা জিয়া সকলের হৃদয়ের স্পন্দন। মুসল্লীরা সুশৃঙ্খল ও অধীর আগ্রহে মোনাজাত শেষ করেন।